চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই-এর সভা

আপলোড তারিখঃ 2024-09-26 ইং
চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই-এর সভা ছবির ক্যাপশন:

সড়কে চলাচলের গুরত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সভা করেছে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার দুপুরে শহরতলীর দৌলৎদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভায় বক্তারা বলেন, ‘নিরাপদে পথ চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ি থেকে স্কুল কিংবা অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে রাস্তার দুপাশে দেখে-বুঝে রাস্তা পার হতে হবে। কোনোক্রমেই তাড়াহুড়ো করা যাবে না। বাড়ি কিংবা স্কুল থেকে দৌঁড়ে রাস্তায় উঠে আসা যাবে না। সাবধানে পথ চললে সড়ক নিরাপদ হবে এবং দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।’ সভায় নিরাপদ সড়ক চাই চুয়াডঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন জাকির বলেন, ‘পরিবারের কোনো সদস্য যদি মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে যান, তাকে অবশ্যই হেলমেট নেওয়ার কথা মনে করিয়ে দিতে হবে।’সভায় অন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, বিদ্যালয়ের শিক্ষক উজ্জল হোসেন, আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)