১১২০ কেজি অবৈধ কারেন্ট জাল ধ্বংস

আপলোড তারিখঃ 2024-09-26 ইং
১১২০ কেজি অবৈধ কারেন্ট জাল ধ্বংস ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১২০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার পৌর পশুরহাট বাজারে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ হাজার ১২০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরে জব্দকৃত জালগুলো উপস্থিত সকলের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)