আন্দুলবাড়ীয়ায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

আপলোড তারিখঃ 2024-09-25 ইং
আন্দুলবাড়ীয়ায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রের মাঝে চাল বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারে ব্র্যাক অফিসের নিচে ও মেসার্স আনোয়ার ট্রেডার্সে এই চাল বিক্রি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হতদরিদ্র ও ভুক্তভোগী ৬২২ জন কার্ডধারী নারী-পুরুষের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।

এসময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ও পর্যবেক্ষক আব্দুল হালিম, উপ-সহকারী খাদ্য পরিদর্শক ও পর্যবেক্ষক কামরুজ্জামান সেলিম, ট্যাগ অফিসার ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার ইসমতারা সুলতানা বকুল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শহিদুল ইসলাম কাস্টম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)