গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-09-25 ইং
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও অধ্যক্ষ খোরশেদ আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গাংনী পৌর বিএনপির নেতা শাহাজান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক বেদারুল আলম, সাজেদুল ইসলাম বুলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী নিজেকে আওয়ামী লীগ দাবি করে কলেজের নিয়োগ বাণিজ্যসহ নানা রকম অপকর্ম করেছেন। তার বয়সজনিত কারণে অবসর যাওয়ার কথা। কিন্তু তিনি নিজের বয়স কমিয়ে কলেজে এখনও দায়িত্ব পালন করছেন। সেই সাথে কলেজের অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে অবৈধ উপায়ে জাফর আকবরকে সভাপতি করার সহযোগিতা করেছেন। যা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)