ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপলোড তারিখঃ 2024-09-25 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মোড়ে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় মতিয়ার রহমান নামের একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের সালতা উপজেলার বড়-কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, হতাহত ব্যক্তিরা ফরিদপুর জেলার সাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন। তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আনিছ ও ফারুক নিহত হন। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, খবর পেয়ে হতাহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)