ছবির ক্যাপশন:
মেহেরপুরে নানা অপরাধে দুই ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজারে এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় হোটেল বাজারের মেসার্স পল্টু ফার্মেসিতে তদারকি করা হয়। তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে মেসার্স পপি ফার্মেসিতে তদারকি করা হয়। সেখানেও একই অপরাধ করার প্রমাণ পাওয়া যায়। এবং প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে একই আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সবাইকে সতর্ক করা হয়। অভিযান চলাকালে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশের একটি দল।
