ছবির ক্যাপশন:
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহে জমি জায়গার বিরোধ নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ হাইস্কুল পাড়ার শাহাজান আলী (৬০) ও তার চাচাতো ভাই হোসেন আলীর (৫৫) মধ্যে জমি জায়গার বিরোধ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হোসেন আলী শাহাজান আলীকে পিছন দিক থেকে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে ঘটনাস্থলেই শাহাজান আলী মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় শাহাজান আলীর ছোট ছেলে মোহন (১৮) ছুটে এসে হোসেন আলীর ছেলে হাজী আব্দুর রহমান মাষ্টারকে আঘাত করে। ছেলের আঘাত করা দেখে হোসেন আলী মোহনকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করলে মোহন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি। তবে তারা বিষয়টা পারিবারিকভাবে মিমাংসা করবে বলে জানা গেছে।
