মেহেরপুরের বলিয়ারপুরে বাল্যবিয়েকে লাল কার্ড শিক্ষার্থীদের

আপলোড তারিখঃ 2017-09-20 ইং
মেহেরপুরের বলিয়ারপুরে বাল্যবিয়েকে লাল কার্ড শিক্ষার্থীদের ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে বাল্য বিয়ে না করার শপথ নিয়েছে। এ উপলক্ষে বাল্য বিবাহ বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল ১০সময় বিদ্যালয় প্রাঙ্গনে জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ডা. রমেন্দ্র নাথ মল্লিক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাশেম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক আবুল বাশার, আশরাফুল ইসলাম, শিক্ষার্থী মারুফ আহামেদ, শামীমা খাতুন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে তাদের মাঝে লাল কার্ড বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)