শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় ভার্চুয়ালি সভা

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় ভার্চুয়ালি সভা ছবির ক্যাপশন:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. ময়নুল ইসলাম, এনডিসি।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। সভায় সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ভার্চুয়ালি সভায় আরও সংযুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। এছাড়াও জেলার সকল অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই, আরআই, ইনচার্জ ও সাইবার ইউনিটের কর্মকর্তাবৃন্দ। ভার্চুয়ালি সভায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)