ইসলামী ব্যাংক হাটবোয়ালিয়া এজেন্ট শাখায় গ্রাহক সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
ইসলামী ব্যাংক হাটবোয়ালিয়া এজেন্ট শাখায় গ্রাহক সমাবেশ ছবির ক্যাপশন:

ইসলামী ব্যাংক হাটবোয়ালিয়া এজেন্ট শাখা কেন্দ্রে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় আলমডাঙ্গা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া জামে মসজিদের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশের শুরতে হাফেজ শহিদুল ইসলামের কোরআন তিলাওয়াত করেন। স্বাগত বক্তব্য দেন হাটবোয়ালিয়া শাখার ইনচার্জ কামরুল হাসান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও আলমডাঙ্গা শাখার ম্যানেজার অপারেশনস সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র অফিসার মাহমুদ বিন আব্বাস, অফিসার সিহাব উদ্দিন। গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য দেন জান মোহাম্মদ ও মাওলানা মনিরুদ্দিন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)