মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নেতা আহত

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নেতা আহত ছবির ক্যাপশন:

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, মোখলেস ও রমজান আলীসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোকলেছুর রহমানকে ঢাকা রেফার্ড করেন। আহত আহসান হাবিব মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডপাড়া বাসিন্দা ও মোখলেসুর রহমান শহরের নতুন পাড়ার মুকুলের ছেলে।
জানা গেছে, গতকাল দুপুরে মোখলেছুর ও রমজান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও প্রাইভেট কারের চালক সোনা আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মোকলেসের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)