মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় মতবিনিময় ছবির ক্যাপশন:

মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ—পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. তানভীর হাসান রুমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নূর, জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামান, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ইমাম মাওলানা মো. শাহ জালাল, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস, অ্যাড. বিমল বিশ্বাস, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, গাংনী মডেল মসজিদের ইমাম জাহিদ হাসান, কোট মসজিদের ইমাম জুবায়ের হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)