জীবননগর ভূমি অফিস পরিদর্শনে ডিসি জহিরুল ইসলাম

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
জীবননগর ভূমি অফিস পরিদর্শনে ডিসি জহিরুল ইসলাম ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জীবননগর উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা কাজল আহম্মেদ, উপজেলা ত্রাণ কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)