হাসাদাহে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
হাসাদাহে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা হাসাদাহে ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ প্রতিপাদ্যে গতকাল সোমবার বেলা ১১টায় হাসাদাহ বাজারে ইসলামী ব্যাংক শাখা আয়োজনে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন হাসাদাহ ইসলামি ব্যাংক শাখার স্বত্ত্বাধিকারী এস এম মাহাবুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি থেতে বক্তব্য দেন জীবননগর ইসলামী ব্যাংকের ম্যানেজার ও এভিপি শাখার প্রধান খন্দকার মো. আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য দেন হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আক্তারুজ্জমান, হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বৈদ্যনাথপুর কেন্দ্রীয় মসজিদের সভাপতি ইয়াসিন আলী ও মহেশপুর উপজেলার ভৈরবা সামন্তা বাজারের এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী আবু বক্কর সিদ্দিকী।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন মাধবপুর বাজারের এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী আক্তারুজ্জামান, ইসলামী ব্যাংকের গ্রাহক মোস্তাফিজুর রহমান, সাবেক মেম্বার কবির আহম্মেদ, হাসাদাহ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোমিন, সাংবাদিক মতিয়ার রহমান ও আল আমিন। সমাবেশ শেষে হাসাদাহ ইসলামী ব্যাংকের ২ স্টাফ ও গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হাসাদাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ইনচার্জ মশিয়ার রহমান আনন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)