কার্পাসডাঙ্গা বাজারে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
কার্পাসডাঙ্গা বাজারে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে নিম্নমানের বিভিন্ন রকমের চিপস, বিস্কুট ও মিষ্টি জাতীয় পণ্য বিক্রির অপরাধে সাজিদ স্টোরের মালিক সাজিদ হাসানকে ২০ হাজার জরিমানা করেছে। গতকাল সোমবার অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা গেছে, নিম্নমানের উক্ত সামগ্রীগুলো বিক্রি করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা কাঁচাবাজারে অবস্থিত মেসার্স সাজিদ স্টোরে অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযোগের প্রমাণ পেয়ে দোকানের মালিক সাজিদ হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিম্নমানের সামগ্রীগুলো জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)