সিলেবাস সংক্ষিপ্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
সিলেবাস সংক্ষিপ্তের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবির ক্যাপশন:

দর্শনায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির চারটি বিষয় বাতিলসহ সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় দর্শনার তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় তারা দর্শনার প্রধান সড়ক ও দর্শনা বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে দর্শনা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, ইয়ামিন আরাফাত, রাফিজা জান্নাতুল, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বৈশাখী ও কেরু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিফাত রহমান। তারা ঐচ্ছিক বিষয় স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও সংস্কৃতি, ও জীবন জীবিকা, ডিজিটাল প্রযুক্তির আংশিক বাতিলের দাবি করে। তারা বলে, আমাদের পরীক্ষার মাত্র দুই মাস আছে। আমরা এত পড়াশুনা করে কভার করতে পারব না। তাই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)