ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কলেজিয়েট স্কুলের মাধ্যমিক শাখার হলরুমে বর্ণাঢ্য আয়োজনে উপাধ্যক্ষ শামীম রেজার ৫৩তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় তার জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আব্দুল খালেক, প্রধান পৃষ্ঠপোষক নূর মোহাম্মদ টিপু, নূর ফাউন্ডেশনের আফিয়া, বশির উল আলম, ডা. আতিক বিশ্বাস, ফাহিম ফয়সাল, শিক্ষক আব্দুল জলিল, মো. কিবরিয়া, মো. আশা, জাফর জুয়েল, ডলি খাতুন, ডালিয়া খাতুন, মুক্তা খাতুন, শিমলা আক্তার, শুক্লা বিশ্বাস, রাবেয়া মুন্নি, বৃষ্টি খাতুন প্রমুখ। শামীম রেজা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
