আলমডাঙ্গায় ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
আলমডাঙ্গায় ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও প্রশাসনের পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন।
নবাগত ইউএনও শেখ মেহেদী ইসলাম আলমডাঙ্গার উন্নয়নের জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সহযোগিতার আহ্বান করেন। তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে জনগণের একটি সেতুবন্ধন তৈরি করা সম্ভব। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য তার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। বিশেষ করে দুর্নীতি প্রতিরোধ এবং সেবার মান বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জনগণকে সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান করা। আলমডাঙ্গায় দুটি প্রেসক্লাব, আপনারা যদি এক হয়ে একটা কমিটি করেন, তাহলে আপনারাও উপকৃত হবেন, সেই সাথে আমাদের জন্যেও ভালো হয়। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাদক ও বাল্যবিয়ের বিষয়ে নজর দেওয়ার জন্য ইউএনওকে অনুরোধ জানান এবং আলমডাঙ্গার ঐতিহ্যবাহী ১৯৮২ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবের জন্য একটা স্থায়ী জায়গার বিষয়ে অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি জামসিদুল হক মুনি, সহসভাপতি মৌলভী আবুল কাশেম, শেখ শফিউজ্জামান, রুনু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সোহেল, সহ—সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, দপ্তর সম্পাদক আবুল কাশেম টুকু, কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক জামিরুল ইসলাম, প্রচার সম্পাদক জাফর জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি বিষয়ক সম্পাদক মীর ফাহিম ফয়সাল, কার্যনির্বাহী সদস্য হাসিবুল হক, লাল্টু রহমান, রানা মন্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)