দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই গাঁজাব্যবসায়ীর জেল

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই গাঁজাব্যবসায়ীর জেল ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাবর আলী নামের এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের ও জাহিদা ওরফে ছোট বুড়িকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ও উপজেলা সহাকারী ভূমি কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্ত গাঁজা বিক্রেতা বাবর আলী (৫২) মদনা গ্রামের মোতালেব মন্ডলের ছেলে এবং জাহিদা ওরফে ছোট বুড়ি হল্টচাদপুর গ্রামের আব্দুল গাফফারের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার বেলা ২টার দিকে গাঁজা ব্যবসায়ী জাহিদা ওরফে ছোটবুড়ির নিজ বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকব্যবসায়ী জাহিদাকে ৩’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া, বাবর আলিকে ২৪ পুরিয়া গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানাকে বিষয়টি জানালে তারা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই-বাছাই শেষে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গাঁজাব্যবসায়ী ছোটবুড়িকে ৬ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান এবং বাবর আলীকে ৩ মাসের কারাদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলাতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)