আন্দুলবাড়ীয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুজন দগ্ধ

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
আন্দুলবাড়ীয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুজন দগ্ধ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বৈদ্যুতিক শট সার্কিটে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন দুজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, থাইমিস্ত্রী তরিকুল মীরপাড়ার খন্দকার মিণ্টুর ছেলে হুসাইনকে সাথে নিয়ে রোববার আলমের বাড়িতে কাজ করছিলেন। এসময় মোল্লা তছলিম উদ্দীন হঠাৎ কাজ পরিদর্শনে আসনে। তিনি দুই তলার ছাদ থেকে দড়ি বেঁধে নিচে নামতে গিয়ে বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হন। এতে তছলিম উদ্দীন মারাত্মকভাবে দগ্ধ হন। এসময় তাকে বাঁচাতে গিয়ে হুসাইন খন্দকারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মোল্লা তছলিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে তাকে হেলিকাপ্টারে ঢাকায় নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের ভর্তি আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)