আন্দুলবাড়ীয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
আন্দুলবাড়ীয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ছবির ক্যাপশন:

‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়াই অংশ নিন’ স্লোগানে ইসলামী ব্যাংক জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আউটলেট (এজেন্ট ব্যাংকিং) শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় আউটলেট শাখায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আন্দুলবাড়ীয়া আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও জীবননগর শাখা প্রধান খন্দকার মোহা. আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হাসাদাহ আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী এস এম মাহবুবুর রহমান। গ্রাহকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন আসাদুজ্জামান আড়িয়াল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আন্দুলবাড়ীয়া উসমানীয়া বহুমুখী ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন পোড়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মাসুদুর রহমান মাসুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)