জীবননগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
জীবননগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগরে স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। তিনি জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ঘুগরগাছি গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে। জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মোল্লা ইটভাটার সামনে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন রমজান আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।

মৃত রমজান আলীর স্ত্রী জুলেখা খাতুন বলেন, তার স্বামীর বাড়ির কেউ না থাকায় সে তার স্বামী ও একমাত্র প্রতিবন্ধী সন্তান রিমনকে (১৫) নিয়ে প্রায় ১০-১২ বছর পূর্বে তার পিতার বাড়ি জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামের বসবাস শুরু করেন। বিগত প্রায় ৪ বছর পূর্বে তার স্বামী রমজান আলীর মাথায় সমস্যা জনিত কারণে হঠাৎ পাগল হয়ে যায়। এসময় তিনি বাড়িতে না থকে বাজার ও রাস্তায় ঘুরে বেড়াতেন। মাঝে মধ্যে বাড়িতে যেতেন। সর্বশেষ ৩-৪ দিন পূর্বে তিনি বাড়ি থেকে চলে যান। পরে তিনি জানতে পারেন যে, তার স্বামী শারীরিক অসুস্থ হয়ে পড়লে পথচারীরা তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ হাসান বলেন, রমজান আলী নামের এক ব্যক্তি জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় জীবননগর থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)