মেহেরপুরে পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির বাতিলের দাবি

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
মেহেরপুরে পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির বাতিলের দাবি ছবির ক্যাপশন:

মেহেরপুরে পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর হরিসভা মন্দিরে জেলার সকল মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোবিন্দ হালদার। অতিথি ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য দেন মেহেরপুর কালি মন্দিরের সভাপতি তপন সাহা, হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক কিশোর পাত্র প্রমুখ। বক্তারা পূজা উদ্যাপন পরিষদের জনবিচ্ছিন্ন আহ্বায়ক কমিটির বাতিলের দাবি জানান। আলোচনা সভা শেষে মেহেরপুর বোস চত্বরের সামনে মানববন্ধন করা হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)