সেনেরহুদা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2024-09-23 ইং
সেনেরহুদা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার দাতা সদস্য মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহসুপার মাওলানা মো. ফয়জুল আহমেদ ও শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন। এছাড়া বক্তব্য দেন শিক্ষক মেহেদী হাসান, মাওলানা ওসমান গনি, বিল্লাল হোসেন, আব্দুল খালেক, মিসফিকুর রহমান ও শিক্ষিকা সারমিন সুলতানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা মো. ইসমাইল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)