ছবির ক্যাপশন:
‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিবাদ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। গতকাল রোববার দুপুর ১২টায় সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এবং মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন সরকারের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব চুয়াডাঙ্গার সমন্বয়ক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছানোয়ার হোসেন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক শেয়ার বিজের জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য আব্দুল মান্না, সেকেন্দার আলী, জহিরুল ইসলাম, ঝণ্টু মিয়া, সুলতান সরকার, মামুনুর রশীদ, জোহায়ের, পিয়াস উদ্দীন, আলমগীর হোসেন, পল্লী চিকিৎসক আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা শিক্ষার্থী ও জনসাধারণকে ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা রোপণে উৎসাহিত করেন। সভা শেষে মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে গাছের চারা বিতরণ এবং স্থানীয় কবরস্থানে চারা রোপণ করা হয়।
