ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া দারুল কুরআন মডেল মাদ্রাসার উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯টায় সিরাতুন্নবী (স.) উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রধান উপদেষ্টা নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন। বিশেষ মেহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাও. আবুল বাশার, মো. রাইতাল হক।
এছাড়া মাদ্রাসার পরিচালক কামরুল হাসান সোহেলের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষিকা মুহসিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক মাও. হাসমত আলি, মাও. মইন উদ্দিন, মাও. রফিকুল ইসলাম ময়নাল, মোছা. খালেদা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জীবনের সকল ক্ষেত্রে রাসুল (স.) এর আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে হবে। শিশুদেরকে ইসলামি এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে যোগ্য ও আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে হবে। সভায় বিশেষ মেহমানের বক্তব্যে আবুল কাশেম বলেন, এখানে শিক্ষার মনোরম পরিবেশ রয়েছে। অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে সময়োপযোগী শিক্ষা দিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া মান নিশ্চিত করতে হবে।
