আলমডাঙ্গায় জামায়াতের উলামা সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-22 ইং
আলমডাঙ্গায় জামায়াতের উলামা সমাবেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পান্না কমিউনিটি সেন্টারে এই উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।

তিনি বলেন, ‘আপনারা এমন কিছু করেন, যা দেখে এই সমাজের মানুষ তাদের সন্তানদের আপনাদের মতো গড়ে তুলতে চায়। আপনাকে সমাজের মানুষের কাছে একটি অবস্থান তৈরি করতে হবে। আজকে আমাদের সময় এসেছে। আজকে মাথা উঁচু করে বলতে পারছি ইসলামের কথা, স্বাধীনতার কথা, নির্যাতন-নিপীড়নের কথা। বাংলাদেশের সকল ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার সময় এসেছে। কুরআন-হাদিসের আইন প্রতিষ্ঠা করতে সকলকে ইসলামের পতাকাতলে আসতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা লোকমান হোসাইন, জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সাবেক চেয়ারম্যান দারুস সালাম, জি এ শাখার থানা জামায়াতের আমির মুহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মুহাম্মদ মাহের আলী, পৌর উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা ইমাম বিভাগের সভাপতি ডা. সাফায়েতুল ইসলাম হিরো, চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সেক্রেটারি আব্দুল খালেক।

জি এ শাখা উলামা বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম মামুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুুলফিকার আলী, নওলামারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মাসুদ কামাল, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলা, পৌর জামায়াত ইসলামী ও উলামা বিভাগের দায়িত্বশীল নেতা-কর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)