আলমডাঙ্গায় কবিতা পাঠের আসর ও আলোচনা

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
আলমডাঙ্গায় কবিতা পাঠের আসর ও আলোচনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসুল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা চর্চার ওপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।

কাজল আহমেদের উপস্থাপনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবেদিত সরচিত কবিতা পাঠ করেন শুআইব হোসেন টিনু, সিদ্দিক হোসেন, জামান সাদী, নাদিউজ্জামান রিজভী, আবু শুয়াইব শিমুল এবং বিখ্যাত বাঙালি কবিদের কবিতা পাঠ করেন ইমদাদুল হক, আফনাব আহমাদ নাহিয়ান, মো. রাহিম উদ্দিন, ফারহান জাহিদ আরাফ ও সোহেল রানা। নাতে রাসুল পরিবেশন করেন আল ইমরান বকুল।

আসরে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, আনোয়ার জাহিদ রানা, খো. আসাদুজ্জামান, মুহাম্মদ আব্দুল্লাহ, শাহাবুল ইসলাম, একতা ইবনে বারী, ওয়ারিদ রায়হান, মো. বদিউজ্জামান বাদল, মো. শাহাজান ও মো. বেলায়েত হোসেন বিপু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)