গাংনীতে বিয়ের দাবিতে গৃহবধূ প্রেমিকার অবস্থান

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
গাংনীতে বিয়ের দাবিতে গৃহবধূ প্রেমিকার অবস্থান ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে বিয়ের দাবিতে প্রেমিক মকবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা রুবিনা খাতুন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ ১১ মাস ধরে চাঁদপুর গ্রামের রুবিনা ও একই গ্রামের ভিটাপাড়ার আব্দুল হালিমের ছেলে মকবুলের মধ্যে পরকীয়া চলে আসছিল। যা ইতোমধ্যেই রুবিনার বাবা ও শ্বশুর বাড়ির লোকজন অবগত হয়েছেন। যে কারণে বাবা ও শ্বশুর বাড়ির কোনোখানেই রুবিনার আশ্রয় হচ্ছে না। এমতাবস্থায় ধানখোলা গ্রামে স্বামীর বাড়ি ছেড়ে রুবিনা চলে আসেন চাঁদপুরে বাবার বাড়ি। সেখানেও মকবুলের অবাধে যাতায়াত ছিল বলে জানান রুবিনা। দীর্ঘ ১১ মাসে বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে রুবিনাকে নিয়ে গেছেন মকবুল হোসেন। বিয়ের প্রলোভনে করেছেন অবৈধ মেলামেশা। শেষমেষ স্বামী ও বাবার বাড়িতে কোথাও স্থান না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিক মকবুল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন রুবিনা খাতুন। এদিকে রুবিনার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে উধাও হয়েছে মকবুল হোসেন।
তবে রুবিনা আশাহত না হয়ে বৃহস্পতিবার পার করে শুক্রবারও সেখানেই অবস্থান করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং গাংনী থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে রুবিনাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)