১০০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

গাংনীতে মাদকদ্রব্য অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযান

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
১০০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এরশাদ আলী (৪০) ও আবুল কালাম আজাদ (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত এরশাদ আলী উপজেলার সহড়তলা গ্রামের নওয়াব আলীর ছেলে এবং আবুল কালাম আজাদ ওলিনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে। গতকাল শুক্রবার সকালের দিকে গাংনী উপজেলার তেরাইল-ভরাট সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তেরাইল-ভরাট সড়কে অবস্থান নেয়। এসময় একটি সিএনজিতে মাদক পাচারকারীরা ওই সড়ক অতিক্রম করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের ধাওয়া করে। তখন মাদক ব্যবসায়ীরা নিজেদের বাঁচাতে ফেনসিডিল নিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের সিপাহী রাজু তাদের পিছু নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে তাদের জাপটে ধরে।

এসময় মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ সিপাহী রাজুর হাতে কামড় দিয়ে পালাবার চেষ্টা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং সিএনজি জব্দ করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এরশাদ ও আবুল কালাম আজাদকে আটক করে মেহেরপুর নিয়ে আসেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)