গড়াইটুপি ইউনয়ন যুবলীগ নেতার অকাল মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
গড়াইটুপি ইউনয়ন যুবলীগ নেতার অকাল মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশাদুল হক রোকন (৩৫) স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। রোকন গড়াইটুপি ব্রিজমোড় পাড়ার মৃত সাইদুর রহমান মঙ্গল মাস্টারের ছোট ছেলে।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ তার শরীরের ভেতরে অস্বস্তি অনুভব করেন রোকন। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই শিশু সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ (শনিবার) সকালে গ্রাম্য কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)