মেহেরপুর সদরে ইউএনও আকাশ কুমার কুন্ডুর যোগদান

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
মেহেরপুর সদরে ইউএনও আকাশ কুমার কুন্ডুর যোগদান ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আকাশ কুমার কুন্ডু। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আকাশ কুমার কুন্ডু বরিশালের গৌরনদীর বাসিন্দা। ৩৫তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বদলি হওয়ায় আকাশ কুমার কুন্ডুকে মেহেরপুর সদরের নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি জেলা প্রশাসক সিফাত মেহনাজের কাছে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরের উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)