চুরি যাওয়ার একদিনের মাথায় মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
চুরি যাওয়ার একদিনের মাথায় মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকের ভাড়াবাসায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুর রাজ্জাকের ভাড়া বাসায় চুরি যাওয়ার একদিনের মাথায় স্বর্ণের গহণা ও লাগেজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় তাঁর বাসার ফুলের টবের মধ্যে থেকে একটি ছোট ব্যাগ ভর্তি স্বর্ণের গহণাগুলো পাওয়া গেছে। তবে চুরি হওয়া গহণাগুলোর মধ্যে ১ ভরি স্বর্ণ কম রয়েছে বলে জানান (এডিসি) আব্দুর রাজ্জাক। এদিকে এদিন সকাল ৭টার দিকে ঈদগা পাড়া এলাকার একটি ছোট রাস্তার পাশ থেকে কাপড় ভর্তি লাল রঙের চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ‘ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের বাসায় চুরির ঘটনায় পুলিশ তৎপর ছিল। এর সাথে জড়িতদের ধরে মালামাল উদ্ধারে অনুসন্ধান চালিয়ে বেশ কয়েক জনকে সন্দেহের তালিকায় আনা হয়। এরই মধ্যে চুরি যাওয়া স্বর্ণের গহণা ও কাপড় ভর্তি লাল রঙের লাগেজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)