দর্শনায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
দর্শনায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

দর্শনায় গলায় ফাঁস দিয়ে ফারজানা রায়হান দীপ্তি (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত বুধবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর শহরের আজমপুর মাঠপাড়ার নিজ বসতবাড়িতে তিনি গলায় ফাঁস দেন। দীপ্তি আজমপুর মাঠপাড়ার রায়হান উদ্দীনের মেয়ে। তার লাশ ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে  পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ্তির সাথে দর্শনার একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দীর্ঘদিন প্রেম চলাকালীন অবস্থায় ছেলের বাবা মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে দুই পক্ষের লোকজনই রাজি হয়ে যায়। পরে বাঁধ সাধে দেনমোহর নিয়ে। মেয়ের বাবা রায়হান উদ্দীন কাবিননামা ৫ লাখ টাকা করার দাবি জানান। এ কারণে ছেলের বাবা অন্যত্র বিয়ে ঠিক করেন। এ কথা শুনে দীপ্তি সবার অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আজমপুর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)