দর্শনায় নতুন অফিসে জনতা ব্যাংক স্থানান্তর

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
দর্শনায় নতুন অফিসে জনতা ব্যাংক স্থানান্তর ছবির ক্যাপশন:

দর্শনায় জনতা ব্যাংক স্থানান্তর করে নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা রেলবাজার বাগদাদ মার্কেটের দ্বিতীয় তলায় জাঁকজমকপূর্ণভাবে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

পরে শুরু হয় আলোচনা সভা। দর্শনা জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপাক ফুহাদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জনতা ব্যাংক মানেই জনতার ব্যাংক। গ্রাহকেরা ব্যাংকের প্রাণ। আপনারা জনতা ব্যাংকে আসবেন এবং সেবা নেবেন। সেবায় কোনো ক্ষতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে সফলতার সাথে এগিয়ে যাবে জনতা ব্যাংক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুস ছাত্তার, জনতা ব্যাংকের সহকারী এরিয়া মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনা জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রেজাউল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)