গাংনীতে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
গাংনীতে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এই পাটবীজ চাষী প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুন অর রশীদ। এছাড়াও সোনালী ব্যাংক গাংনী উপজেলা পরিষদ শাখার ম্যানেজার আবুল হাশেম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন পাট চাষী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)