ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ২৪৪তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপণী দিনে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা সদর উপজেলার ব্যবস্থাপনায় ২৪৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী ও মহা তাঁবু জলসা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। এই কোর্সে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও রোভার স্কাউটস’র ৪১ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করেন। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় এ প্রশিক্ষণের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা স্কাউটস। গতকাল সোমবার কোর্সের সমাপণী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার (প্রোগ্রাম) মো. মনোয়ার আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আগামী দিনে স্কাউটরাই জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে। স্কাউট আন্দোলন সমাজ দেশ ও জাতির অনেক পরিবর্তন করে। তাই স্কাউট আন্দোলনকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে সমৃদ্ধ করে নৈতিক চরিত্র গঠন এবং দেশ সেবায় অনুপ্রাণিত করতে হবে। তাহলেই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। স্কাউটার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক কুমার মন্ডল, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, চুয়াডাঙ্গা জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। অতিথিদের বক্তব্য পর্ব শেষে কোর্সে অংশগ্রহণকারী স্কাউট লিডার ও রোভার স্কাউটসরা বিষয় ভিত্তিক নাটিকা, দেশত্ববোধক গান, লালন গান, নৃত্য ও ডিসপ্লে প্রদর্শন করে।
