দামুড়হুদায় প্রশিক্ষণার্থীদের মাঝে যুব উন্নয়নের চেক বিতরণ

আপলোড তারিখঃ 2024-09-20 ইং
দামুড়হুদায় প্রশিক্ষণার্থীদের মাঝে যুব উন্নয়নের চেক বিতরণ ছবির ক্যাপশন:

দামুড়হুদায় প্রশিক্ষণার্থীদের মাঝে যুব উন্নয়নের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আত্মকর্মসূচি প্রকল্পের আওতায় ১৮-৩৫ বছরের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করার জন্য হাঁস-মুরগী, গবাদিপশু পালন ও মৎস্য চাষের ওপর ১-৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে। দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন অফিসে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে মোট ৩৯ জনকে ২ বছর মেয়াদী মাসিক কিস্তিতে ২৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, শারমিন নাহার, মশিউর রহমান, ক্যাসিয়ার রোকনুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)