দর্শনায় মৎস্য চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-09-19 ইং
দর্শনায় মৎস্য চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় দর্শনা পারকৃষ্ণপুর পুকুর পাড়ে এর আয়োজন করা হয়। সাধন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে আধা নিবিড় পদ্ধতিতে কার্প মাছ ফ্যাটিনং বিষয় আলোচনা করেন মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান। পিকেএসএফের সহযোগিতায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মজিবার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, নির্মল দাস, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাংবাদিক আজাদ হোসেন, মনিরুজ্জামান মনি ও মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)