ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-09-19 ইং
ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরে জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সংগঠনটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটভাটা মালিক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, চেম্বার সভাপতি মোয়াজ্জেম হোসেন, ইটভাটা মালিক সমিতির সহসভাপতি রুহুল কুদ্দুস, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান ও উসমান আলী বক্তব্য দেন। বক্তারা, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইটভাটা ব্যবসায় কয়লা সিন্ডিকেট রোধ, অযথা হয়রানি, লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট এম এ মজিদকে সভাপতি ও রুহুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)