গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-09-19 ইং
গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের তফজেল মন্ডলের ছেলে মো. আব্দুল্লাহর (৫২) বাড়ি তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে তার বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেন। আর দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে কাটাপোল গ্রামের ছাদেক আলীর ছেলে মো. মামুন (৩৮) ও মাধবখালী গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে মো. আজিমের দেহ তল্লাশি করে দেড় কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)