ধুন্দুর শারীরিক অবস্থার উন্নতি : উথলীতে দোয়া

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
ধুন্দুর শারীরিক অবস্থার উন্নতি : উথলীতে দোয়া ছবির ক্যাপশন:
ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা হাজী সাইদুর রহমান নিজস্ব প্রতিবেদক: উথলী থেকে প্রাইভেটকারযোগে জীবননগরের বাসায় ফেরার পথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বিএনপি নেতা হাজী সাইদুর রহমান বিশ্বাস ধুন্দুর শারিরীক অবস্থার আংশিক উন্নতি হয়েছে। ইতিমধ্যে দূর্ঘটনার ৭২ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। এখনও তাঁর জ্ঞান না ফিরলেও ঠোট ও হাতের আঙুল হালকা নাড়াচাড়া করছেন বলে জানিয়েছেন নিকটস্থ স্বজনরা। গত শুক্রবার রাতে দূর্ঘটনার শিকার হওয়ার পর থেকে দীর্ঘ ৭২ ঘন্টা ঢাকা ইউনাইটেড হাসপাতালের ২য় তলায় সিসিইউ-৩ কক্ষে লাইফ সাপোর্টে রয়েছেন। গত দু’দিনে তাঁর শারীরিক অবস্থার কোন উন্নতি বা অবনতির খবর নিশ্চিত না করতে পারলেও গতকাল সোমবার আংশিক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে গতকাল রবিবার সকাল ১০টায় উথলী কলেজে ট্রেন দূর্ঘটনায় গুরুতর আহত অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, উথলী ইউপির দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী হাজী সাইদুর রহমান ধুন্দুর শারিরীক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী অধ্যপক মো. মাজেদুল ইসলাম, প্রভাষক মো. সায়েমুল হক, প্রভাষক মো. ওবাইদুল হক স্বপন, প্রভাষক মো. রায়হান আলী। এছারাও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা প্রভাষক মো. মহিউদ্দিন। উল্লেখ্য, গত শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাত ১০ টা ৪৪ মিনিটে উথলী থেকে সহধর্মীনী পারভীন সুলতানা বন্যাকে সাথে নিয়ে জীবননগরের বাড়িতে ফেরার পথে উথলী রেলগেটে ট্রেন-প্রাইভেটকার দূর্ঘটনার শিকার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জ্ঞানহীন অবস্থায় রয়েছেন হাজী সাইদুর রহমান বিশ্বাস ধুন্দু। সে সময় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। তিনি বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালের ২য় তলায় সিসিইউ-৩ কক্ষে লাইফ সাপোর্টে রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)