দর্শনায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-09-19 ইং
দর্শনায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

দর্শনায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে ফারজানা রায়হান দীপ্তি (১৯) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর শহরের আজমপুর মাঠপাড়ার নিজ ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত দীপ্তি আজমপুর মাঠপাড়ার রায়হান উদ্দীনের মেয়ে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে দর্শনা থানা পুলিশ।
এ বিষয়ে দর্শনা থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)