চুয়াডাঙ্গায় চাঁদাবাজি ও লুটপাট মামলায় কামরুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-09-19 ইং
চুয়াডাঙ্গায় চাঁদাবাজি ও লুটপাট মামলায় কামরুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৪ আগস্ট আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে পৌর এলাকার আরামপাড়ার হান্নানের ছেলে আব্দুল্লাহ আল মাহাবুব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ ৬৩ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে গ্রেপ্তার কামরুল (৪০) ওই মামলার ১৩ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি শহরের দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত সাত্তার বিশ^াসের ছেলে।
জানা গেছে, ২০১৮ সালের ১৭ নভেম্বর বেলা ১১টার দিকে নঈম জোয়ার্দ্দারসহ ৬৩ জনের একটি দল আরামপাড়ায় মাহাবুবের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় ওই দিন বিকেলে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বাড়ির ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় মাহাবুবকে জিম্মি করে একটি মোটরসাইকেল ভাঙচুর করে নিয়ে যায়। এছাড়াও হামলাকারীরা ঘর থেকে ৪ ভরি স্বর্ণের গহনা ও নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে নেয়। পরে মাহবুব বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে চাইলে হামলাকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় মাহাবুক কৌশলে পালিয়ে তার জীবন রক্ষা করেন। এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ওই মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)