দুদিন পর শিশু ফাহিমের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2024-09-18 ইং
দুদিন পর শিশু ফাহিমের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় খেলতে গিয়ে নটা বিলের পানিতে পড়ে নিখোঁজের দুদিন পর শিশু ফাহিমের (৫) লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার অভিজ্ঞ চার সদস্যের ডুবুরি দল শিশুর লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গ পাঠায়। নিহত শিশু ফাহিম রাইসা উপজেলার সানবান্দা গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুল হোসেন মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে বাড়ির পাশে নটা বিলের খালের সাঁকোতে খেলা করছিল শিশু ফাহিম। ওই সময় ফাহিম খালের পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। পরিবারের সদস্যরা সাঁকোর ওপর থেকে তার পায়ের স্যান্ডেল উদ্ধার করে। পরে বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান চালায়। তাদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয়রাও।

আব্দুল হোসেন জানান, দুপুরে গোসলের আগে ফাহিম বাড়ির পাশে খালের সাঁকোর উপর খেলা করছিল। তার মা বাড়ির মধ্যে আসলে ফাহিম খালের পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করলেও শিশু ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে বিকেলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়েছে। বর্ষার কারণে খালে স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, রোববার খুলনা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল লাশ উদ্ধার কাজে নেমে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করেছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, গতকাল সকালে লাশ উদ্ধার করেছে খুলনা থেকে আগত ডুবুরি দল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)