গাংনীতে নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-09-18 ইং
গাংনীতে নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন ছবির ক্যাপশন:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবিতে পতাকা মিছিল ও মানববন্ধন করেছে গাংনী হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তা ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনী সরকারি হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে গিয়ে এক সমাবেশে সরকারি হাসপাতালের নার্স ও নাসিং কলেজের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও কাউন্সিলের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি পদে নন-নার্স ক্যাডারদের সরিয়ে সেই পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে। এছাড়া নার্সিং পদে বৈষম্য দূর করার কথা বলেন আন্দোলনকারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)