দর্শনায় ৫ বছরের শিশু ধর্ষণের অপচেষ্টা অভিযোগ

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
দর্শনায় ৫ বছরের শিশু ধর্ষণের অপচেষ্টা অভিযোগ ছবির ক্যাপশন:
বাড়ছে নৈতিক অবক্ষয় : ১৩ বছরের জাহিদুল কর্তৃক দর্শনা অফিস: দর্শনার ইসলাম বাজারের রবিউলের ছেলে জাহিদুল (১৩) কর্তৃক পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ৫ বছরের এক শিশু ধর্ষণের অপচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ইসলাম বাজারে অবস্থিত দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিশুটি খেলতে যায়। এসময় একই এলাকার বাসিন্দা রবিউল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম(১৩) একই মাঠে খেলার উদ্যেশ্যে আসে। এক সময় জাহিদুল শিশুটির পুজা দেখার নাম করে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি রাজি না হওয়ায় তাকে কিছু কিনে দেবে বলে লোভ দেখায়। অবশেষে শিশুটি জাহিদুলের কথায় লোভে পড়ে যায়। এসময় লম্পট জাহিদুল পার্শবর্তী এলাকার দর্শনা সরকারী কলেজের ভাঙ্গা হোস্টেলের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার করে এবং জাহিদুল শিশুটিকে ছেড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে এসে তার মাকে জানালে মানসম্মানের দিকে তাকিয়ে কাউকে বলতে পারে না। তবে বিষয়টি এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়লে এলাকার টক অব দ্যা শহরে পরিনত হয়। এঘটনায় ছোট শিশুটি ভয়ে এখন স্কুলে যেতে চাচ্ছে না। তবে শিশুটির ভাই এ বিষয়ে থানায় অভিযোগ করবে বলে জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)