বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-18 ইং
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার শুড়োপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- শুড়োপাড়া গ্রামের মকছেদ আলী মোল্লা (৫০), তার মেজো ভাবি মোকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন (৬০) ও ভাতিজা জুলহাসের স্ত্রী রেশমা বেগম (৪৫)।

প্রত্যাক্ষদর্শী আলমগীর হোসেন জানান, একটানা ঝড়-বৃষ্টিতে গত রোববার সন্ধ্যার দিকে মকছেদ আলী মোল্লার একটি পেঁপে গাছ বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এসময় তিনি পেঁপে গাছটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে বাড়িতে কেউ না থাকার কারণে মকছেদ আলীর মৃতদেহটি সোমবার বেলা ১১টা পর্যন্ত জনমানবহীন বাড়ির পাশে পড়ে থাকতে দেখে ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা বেগম এগিয়ে আসেন। তারা উদ্ধারের জন্য মকছেদ আলীর শরীর স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় পোড়াহাটি ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুল ইসলাম জানান, মকছেদ আলীর বাড়িতে কেউ ছিল না। স্ত্রী অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। তাছাড়া তার বাড়িটি আলাদা স্থানে হওয়ায় তার মৃত্যুর খবরটিও পরিবারের সদস্যরা পাননি। যখন বাড়িতে কারো সাড়াশব্দ পায়নি, তখনই হাসিনা ও রেশমা গিয়ে দেখেন মকছেদ আলী পড়ে আছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভির হাসান জানান, খবর পাওয়া মাত্রই বৈদ্যুতিক লাইন বন্ধ করে তিনটি লাশ উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)