আলমডাঙ্গায় সাংবাদিক পুত্রের জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2024-09-16 ইং
আলমডাঙ্গায় সাংবাদিক পুত্রের জন্মদিন পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি আতিক বিশ্বাসের ছেলে পবিত্র বিশ্বাসের জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে কেক কেটে তার জন্মদিন উদ্যাপন করা হয়। পবিত্র বিশ্বাস আলমডাঙ্গা অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র। পবিত্র বিশ্বাসের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার মা-বাবা ও খালা।

এদিকে পবিত্র বিশ্বাসের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ খন্দকার আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি শেখ শফিউজ্জামান, আনোয়ার হোসেন, রুনু খন্দকার, মৌলভী আবুল কাশেম, যুগ্ম সম্পাদক তানভির সোহেল, শাহাবুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক জাফর জুয়েল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)