চাহিদার তুলনায় বরাদ্দ খুবই কম : ভোক্তাদের ক্ষোভ প্রকাশ

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
চাহিদার তুলনায় বরাদ্দ খুবই কম : ভোক্তাদের ক্ষোভ প্রকাশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর শহরের ৯টি ওয়ার্ডে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে ৫ টন চাল বিক্রি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য বিভাগ। শহরের ৯টি স্থানে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। চালের দাম অস্বাভাবিক হওয়ায় খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল কিনতে সাধারণ মানুষ ভীড় করছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকার খোলা বাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার থেকে চাল বিক্রি করার কথা থাকলেও চুয়াডাঙ্গায় সোমবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ৯ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। খাদ্য অধিদপ্তর থেকে তাদেরকে পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা বাজারে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে দৈনিক ৫৫৫ কেজি চাল বিক্রয় করতে পারবে ডিলাররা। চাল কিনতে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত অনেকেই ভীড় করেছে। তবে চালের মান খারাপ হওয়ায় অনেকেই ফিরেছেন খালি হতে। তাদের মতে, এমন সঙ্কটাপন্ন পরিস্থিতির মধ্যে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির যথেষ্ট যোক্তিকতা আছে। এ কারণে নি¤œ মানের আতপ চাল কিনে বাসায় ফেরা সম্ভব না। পরবর্তী ধান না আসা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রাখার দাবি জানিয়ে এক ক্রেতা বলেছেন,‘বাজারে চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা। এখান থেকে ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পেরে আমরা খুশি। তবে চালের মান একটু ভালো হওয়া উচিত ছিল। কোর্ট মোড়ের এক ক্রেতা জানালেন, বাজারে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত পরিবারগুলো বিপাকে পড়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম বলে তিনি মনে করেন। এদিকে খোলা বাজারে চাল বিক্রি তদারকী করতে আসা এক খাদ্য পরিদর্শক সময়ের সমীকরণকে জানান, শনিবার ছাড়া বাকি ৬ দিন শহরের ৯টি স্থানে খোলা বাজারে চাল বিক্রি করা হবে। চালের দাম কম হওয়ায় যারাই চাল দেখছেন কিনে নিয়ে যাচ্ছেন। তবে এক জনকে ৫ কেজির বেশি চাল দেওয়া হবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)